× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি, অতঃপর...

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১০:০১ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৯ এএম

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি, অতঃপর...

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকা থেকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ফাহিম উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ দু-তিন জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে তোলা হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার, তার স্বামী নাহিদ হোসেন জীবন, তাদের সহযোগী একই উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের শাহরিয়ার আলম ও ফেনী পৌর এলাকার সহদেবপুরের সালমান হোসেন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, প্রধান আসামি মাসুমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামের ফাহিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে মাসুমার সঙ্গে দেখা করতে ৩০ আগস্ট ফেনীর মহিপালে আসেন ফাহিম। সেখান থেকে মাসুমা কৌশলে তাকে শহরের পাঠানবাড়ি রোডের তাসপিয়া ম্যানশনের সাত তলায় একটি কক্ষে নিয়ে যান। বাসায় থাকা অন্য আসামিদের তখন আত্মীয় বলে ফাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তারা দেশি অস্ত্র নিয়ে ফাহিমকে জিম্মি করে মারধর করতে থাকেন। পরে জোরপূর্বক ফাহিমের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ফাহিমকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সঙ্গে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে নেন। ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা