× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজমিরীগঞ্জে ফেসবুক পোস্ট থেকে সংঘর্ষ আহত ৫০

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫১ পিএম

আজমিরীগঞ্জে ফেসবুক পোস্ট থেকে সংঘর্ষ আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের জেরে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুর গ্রামে তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের সঙ্গে একই এলাকার আওলাদ মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার সন্ধ্যায় আওলাদ মিয়ার আত্মীয় সাগর মিয়া ফেসবুকে একটি পোস্ট করেন। এরই জের ধরে ফয়েজ আহমেদ খেলুর আত্মীয় ইসবপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়ার সঙ্গে সাগরের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাতে বিষয়টি জানার পর আওলাদ মিয়ার ছেলে সাবেক পুলিশ সদস্য জনি মিয়া আকাশের পরিবারকে দেখে নেবে বলে হুমকিসহ গালাগাল করেন। এরই জের ধরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। 

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। শনিবার ফেসবুকে একটি পোস্টের জেরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। রবিবার সকালে তারা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে কী পোস্ট নিয়ে ঝগড়া হয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা