× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে আওয়ামী প্রেতাত্মাদের ছাড় নেই : ড. কামাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫১ পিএম

বাঞ্ছারামপুরে আওয়ামী প্রেতাত্মাদের ছাড় নেই : ড. কামাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও সাবেক জাতিসংঘের কর্মকর্তা কৃষি প্রকৌশলী ডক্টর মো. সাইদুজ্জামান কামাল বলেছেন, ‘শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও বাঞ্ছারামপুরের মাটিতে বিচরণ করছে। তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাঞ্ছারামপুরের আওয়ামী প্রেতাত্মাদের ছাড় নাই, তাদের কোনো অন্যায়-অনাচারে প্রশ্রয় দেওয়া হবে না। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি শান্তিপ্রিয় সাংগঠনিক দল, আওয়ামী লীগের দোসররা যদি শান্তিপ্রিয় বিএনপি এবং সাধারণ মানুষদের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের শক্ত হাতে দমন করা হবে।’

রবিবার (১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সাইদুজ্জামান কামাল বলেন, ‘বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা শহীদ নয়নের হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শহীদ নয়নের রক্ত বৃথা যেতে পারে না। নয়ন হত্যার সঙ্গে জড়িতদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কখনওই ছাড় দেবে না।’

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াছ, যুক্তরাজ্যের ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম এবং ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন সজল, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি নাজমুল হুদা, শহীদ নয়নের বাবা মো. রহমত উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুস সালাম, রূপসদী বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা উলামা দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের মনিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক, ইমান আলী, পৌর জাসাসের আহ্বায়ক মো. কালাম কালাম, মানিকপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ-আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা