× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরশুরামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল গ্রামবাসী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৪ পিএম

ফেনীর পরশুরামে স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছে একদল স্থানীয় গ্রামবাসী। প্রবা ফটো

ফেনীর পরশুরামে স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছে একদল স্থানীয় গ্রামবাসী। প্রবা ফটো

ফেনীর পরশুরামে স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছে একদল স্থানীয় গ্রামবাসী। ভয়াবহ বন্যায় ফেনীর বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ভাঙনের কবলে অনেক সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কার শুরু করে গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, উপজেলার পরশুরাম ও মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার সড়ক সংস্কারে সহযোগিতার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এতে পশ্চিম সাহেবনগর, পূর্ব সাহেবনগর, মনিপুরসহ একাধিক এলাকার ছাত্র, যুবক ও গ্রামবাসী বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়ে।

সাহেবনগর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে নাজেহাল হয়ে যায়। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে। বুধবার দুপুর থেকে মির্জানগর ইউনিয়নের দশটি গ্রামের সঙ্গে উপজেলা সদরে যান চলাচল শুরু হয়।’

স্থানীয় আবু তাহের বলেন, ‘বন্যার পানি শুকিয়ে গেলেও এসব সড়ক দিয়ে যান চলাচল দূরের কথা, হেঁটেও চলাচল করা সম্ভব ছিল না। এজন্য উদ্যোগ নিয়ে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তার মেরামত করা হয়েছে।’

একই সঙ্গে বন্যায় ভেঙে পড়া উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়চাঁদপুর-সত্যনগর সড়কের প্রায় ৩০ ফুট রাস্তায় স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো তৈরি করে যাতায়াত ব্যবস্থা সচল করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো ফাউন্ডেশনের সদস্যরা।

এ বিষয়ে পরশুরাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহআলম ভূঞা বলেন, ‘গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করে দিয়েছে। এ সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সবগুলো সড়কের সংস্কারকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা