× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ দফা দাবিতে টঙ্গীতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৭ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৫ পিএম

পিপল সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। প্রবা ফটো

পিপল সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। প্রবা ফটো

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড নামের এক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।  রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেওয়ার পর থেকে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। 

সরেজমিনে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে মিলগেট এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। 

কারখানা সূত্রে জানা গেছে, আজ সকালে কারখানায় কাজে যোগ দিয়ে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 

কয়েকজন শ্রমিক বলেন, ‘আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি মেনে নিতে কারখানা কর্তৃপক্ষকে প্রায় ১০ বছর ধরে অনুরোধ করে এসেছি। আজ আন্দোলনের যোগ দিয়েছি।’ 

এই ঘটনায় কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা