× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২২:৩৪ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২২:৫০ পিএম

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। নিহত তাহমিদুল রহমান ওই এলাকার মৃত আহমেদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ৭ বছর থেকে প্রবাসে রয়েছেন। পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৃত তাহমিদুল রহমানের ভাই ইউপি মেম্বার মুকুল জানান, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকেন। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে খুন করে পালিয়ে গেছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে, তার গলায় কাটা দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা