× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশপুর সীমান্তে ভারতীয় তাজা মর্টার শেল উদ্ধার, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৭:৩৪ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১৮:০৮ পিএম

মহেশপুর সীমান্তে ভারতীয় তাজা মর্টার শেল উদ্ধার, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত থেকে একটি তাজা ভারতীয় মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) সকালে শ্যামকুড় সীমান্তের লড়াইঘাট বিজিবি ক্যাম্প এলাকার একটি ফসলি জমিতে মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেটি উদ্ধার করেন।

খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে শ্যামকুড় সীমান্তের লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বিকট শব্দ হয়। এতে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিল এলাকাবাসী। তবে শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিম খেতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। এরপর বিজিবি গিয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে।

কৃষক নাজু হোসেনসহ স্থানীয়রা বলেন, ‌‌১৬ তারিখের ঘটনাটি তারা ভেবেছিলেন ড্রোন বা অন্য কোনো কারণে ঘটেছে। তাই বিষয়টি নিয়ে তখন তারা  গুরুত্ব দেননি। কিন্তু শনিবার সকালে মাঠে গিয়ে মর্টার শেল দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। শনিবার পতাকা বৈঠকে রাজি হয়নি বিএসএফ। রবিবার পতাকা বৈঠক হতে পারে।

এদিকে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে রবিবার মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা