× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে এলো সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

সিলেট অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৪:৫৯ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১৭:২৪ পিএম

ভারত থেকে এলো সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।

শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভারতের মেঘালয় পুলিশ সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পান্নার মরদেহ হস্তান্তর করে। মরদেহটি অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আনা হয়। বিজিবি, ইমিগ্রেশন পুলিশ, উপজেলা প্রশাসন ও পরিবারের সদস্যরা লাশ বুঝে নেয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের ভিত্তিতে বিধি মোতাবেক সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি, বিএসএফ এবং পুলিশের উপস্থিতিতে বিধি মোতাবেক মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব ধরনের প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মরদেহ তামাবিল বর্ডার দিয়ে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় পান্নার ভাতিজা মো. কামরুজ্জামান খাঁন নাবিল উপস্থিত ছিলেন।

মেঘালয় পুলিশ জানিয়েছে, গত ২৬ আগস্ট রাজ্যের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারিবাগানে অর্ধগলিত অবস্থায় সাবেক এই ছাত্রলীগ নেতার লাশ পাওয়া যায়। এলাকাটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। সূত্র জানায়, লাশের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে ইসহাক আলীর পান্নার পরিচয় শনাক্ত করা হয়।

ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা