× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণের দুই ঘণ্টা পর ছাত্রশিবির নেতা উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১০:১২ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১০:৫৪ এএম

রাশেদুল ইসলাম চৌধুরী। প্রবা ফটো

রাশেদুল ইসলাম চৌধুরী। প্রবা ফটো

অপহরণের দুই ঘণ্টা পর চট্টগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুরের একটি কবরস্থানের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে তাকে কে বা কারা অপহরণ করে।

ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গনী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, তুলে নিয়ে যাওয়া চট্টগ্রাম জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলামকে ফটিকছড়ির জাহানপুরের একটি কবরস্থান থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গিয়ে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

অপহৃত শিবির নেতা রাশেদুল ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর আমাকে নাজিরহাট থেকে আমার পরনে থাকা পাঞ্জাবি মুখে পেঁচিয়ে অস্ত্রের মুখে বাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আমাকে জাহানপুরের একটি কবরস্থান থেকে উদ্ধার করেছে লোকজন।’

উপজেলা জামায়াতের আমির মাস্টার নাজিমুদ্দিন সিকদার বলেন, ‘আজ (৩০ আগস্ট) ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনের অতিথি হিসেবে রাশেদ চৌধুরী আসেন। কর্মী সম্মেলন শেষে তিনি সন্ধ্যা ৭টার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝংকার মোড়ে যান। সেখান থেকে তাকে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

উদ্ধারের বিষয়ে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর মুহাম্মদ সালেহ তুহিন বলেন, ‘স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আমরা তাকে সুস্থভাবে উদ্ধার করতে পেরেছি। অভিযোগ পেলে জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর নাজিরহাট ঝংকার মোড়ে বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা