× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২২:৪৩ পিএম

দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি এবং চার বোতল বিদেশি মদসহ ইমন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩০ আগস্ট) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির রাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির সীমান্তের রাজপুরে চোরাকারবারি ইমনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস (মাদক), দুই বোতল এলএসডি ও চার বোতল মদ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক ইমনকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা