× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ আগস্ট ৩২ নম্বরে হামলা, আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১২:৪৩ পিএম

এম এ মমিন পাটোয়ারী। ফাইল ফটো

এম এ মমিন পাটোয়ারী। ফাইল ফটো

গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক এম এ মমিন পাটোয়ারী মারা গেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মমিন পাটোয়ারীর বড় ভাইয়ের ছেলে মুনতাকিম পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, আত্নীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ অন্যান্য সমস্যায় ভুগছিলেন।

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও পারিবারিকসূত্রে জানা যায়, এম এ মমিন পাটোয়ারী গত (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। পরে তাকে গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় মারা যান তিনি।

মমিন পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা