× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২২:৪৮ পিএম

উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে নিয়ে অসন্তোষ বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনসহ বিভিন্ন সংগঠন তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘সুপ্রদীপ চাকমা একজন বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগ সরকারের একজন সুবিধাপুষ্ট আমলা। তিনি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অথচ তাকেই অন্তর্বর্তীকালীন সরকারেরই উপদেষ্টা বানানো হলো। তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অশান্তি ও বৈষম্য সৃষ্টির চেষ্টার করছেন। তার বিরুদ্ধে পাহাড়ি জনগোষ্ঠীও আন্দোলন করছে। তার বিরুদ্ধে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ চলছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সুবিধাভোগী ও সহযোগী হিসেবে পরিচিত সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়ে শুরুতে বিতর্ক উঠেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার তালিকায় নাম আসার পর থেকে সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে বিক্ষোভ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ১১ আগস্ট পাহাড়িদের একটি অংশের বিরোধিতার মধ্যে উপদেষ্টা হিসেবে শপথ নেন সুপ্রদীপ চাকমা। সে সময় চাকমা সার্কেল চিফ (রাজা) ব্যারিস্টার দেবাশীষ রায়ের সহধর্মিণী রানি য়েন য়েন রায়ের নেতৃত্বে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা সুপ্রদীপকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যায়িত করে তাকে সরানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন।

রাঙামাটির চাকমা সার্কেলের উপদেষ্টা রানি য়েন য়েন গণমাধ্যমকে বলেন, “যেই ব্যক্তিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি করা হয়েছে, তিনি সব সময় ‘জি স্যার’ করার লোক। তিনি কখনই আমাদের হয়ে কিছুই করতে পারবেন না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা করতে পারবেন না। তাই আমরা চাই আমাদের সঙ্গে আলোচনা করেই আমাদের প্রতিনিধি ঠিক করা হোক।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা