× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ২২:৫৮ পিএম

সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের পশ্চিম পাশের তালতলা দহ বিলে মাছ চাষ, মাছ ধরা নিয়ে জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আওয়ালের গ্রুপ এবং মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টারের গ্রুপের মাঝে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে আওয়াল চেয়ারম্যানের কর্মী সমর্থকরা মহাদান গ্রামের তালতলা দহ বিলের পাড়ে বটতলা মোড় এলাকায় খিচুড়ি রান্নার আয়োজন করে। এ সময় লিটন মাস্টারের কর্মী সমর্থকরা হামলা চালায় এবং দুইটি বাড়িঘর দোকানপাটে হামলা করে। পরে আওয়াল চেয়ারম্যানের কর্মী সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে ৮টি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় উভয়পক্ষের অন্তত পক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিটন মাস্টার সমর্থিত ভোক্তভোগী বাবলু, ইসহাক মেম্বার, দেলোয়ারা অভিযোগ করে জানান, আওয়াল চেয়ারম্যানের লোকজন এসে ঘরবাড়ি ভাংচুর করে। এ সময় তারা ঘরের আসবাবপত্র ধান, চাল স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয়।

আওয়াল সামথিত ভোক্তাভোগী মিজানুর রহমান বলেন, ‘আমি বিএনপির সাধারণ একজন কর্মী। লিটন মাস্টার নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করেছে। আমার ঘরের টিভি ফ্রিজ ভেঙে ফেলছে। ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে।’

এ ব্যাপারে আব্দুল আওয়াল বলেন, ‘স্থানীয় নেতাকর্মীরা তালতলা দহ সংলগ্ন বটতলা মোড় এলাকায় খিচুড়ি রান্নার আয়োজন করে। এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন ও তার সমর্থকরা খিচুড়ির আয়োজন পণ্ড করে দেয়। এছাড়াও চলে যাওয়ার সময় বাড়ি ঘর দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে।’

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন বলেন, ‘পূর্বের শত্রুতার জের ধরে আওয়াল চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে আমার সমর্থিত ৮ জন নেতাকর্মীর বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে হামলা চালিয়ে বসতঘর ভাংচুরসহ মূল্যবান আসবাবপত্র, ধান চাল, নগদ অর্থ লুট করে নিয়ে যায়।’

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ‘ঘটনার বিষয়ে আমি শুনেছি। আমি ঢাকা থেকে রওনাও দিয়েছি। আমাদের নেতাকর্মীরা পার্টি অফিসে এ বিষয়টি নিয়ে বসেছেন। আমি আগামীকাল এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানাব।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘স্থানীয় তালতলা দহ বিল নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা