× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী টায়ারস কারখানা

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান সম্ভব নয় : বুয়েট প্রতিনিধিদল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৮:০৬ পিএম

গাজী টায়ারস কারখানা পরিদর্শন করেন বুয়েটের প্রতিনিধিদল। প্রবা ফটো

গাজী টায়ারস কারখানা পরিদর্শন করেন বুয়েটের প্রতিনিধিদল। প্রবা ফটো

গাজী টায়ারস কারখানার পুড়ে যাওয়া ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভবনটির ওপরের অংশে উদ্ধার কাজ চালানো সম্ভব না বলে জানিয়েছেন বুয়েটের প্রতিনিধিদল।

ভবনের ওপরের অংশে উদ্ধার অভিযান না হলেও ভবনের বেজমেন্টে কিছু অংশে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাবেন বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল দশটার দিকে কারখানা পরিদর্শন শেষে বুয়েটের প্রফেসর রাকিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে তিনি এবং নারায়ণগঞ্জ জেলার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের লেদার মেশিন দিয়ে ছাদের ওপরের ও বিভিন্ন তালার অংশ ঘুরে দেখেন।

এ সময় বুয়েটে প্রকৌশলী রাকিব আহসান বলেন, ‘বুধবার (২৮ আগস্ট) রাতে জেলা প্রশাসক বুয়েটকে বিষয়টি জানিয়েছেন। আমি সকালে এসে কারখানাটির বিভিন্ন অংশ পরিদর্শন করেছি এবং ফায়ার সার্ভিসের লেদার দিয়ে ওপরে উঠে ভবনের বিভিন্ন অংশ চেক করে দেখেছি। আমরা খালি চোখে কোন মরদেহ দেখতে পাইনি।’

তিনি বলেন, ‘গতকাল ফায়ার সার্ভিস কর্মীরা ড্রোন দিয়ে কিছু ভিডিও ও ছবি নিয়েছিলেন, সেগুলো দেখলাম। টানা প্রায় তিন দিন ধরে আগুন জ্বলেছে ভবনটিতে। এ কারণে ভবনটির অনেক অংশ ধসে পড়েছে। এটি ছয়তলা বিল্ডিং, এ বিল্ডিংয়ের চারতলা ও পাঁচতলার ছাদ ভেঙে তিনতলার বেজমেন্টে এসে পড়েছে। ভবনের বিভিন্ন অংশের রড বেঁকে গেছে। ভবনের আগুন ওপরের দিকে বেশি সময় ধরে জ্বলেছে, এ কারণে ওপরের দিকে ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে। ভবনটিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল ছিল।’

তিনি আরও বলেন, ‘ভবনটির তৃতীয় তলার ও বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভবনটিতে উদ্ধারকাজ চালানো খুবই বিপদজনক। যখন র‍্যাংস ভবন ভেঙেছিল তখন আমরা গিয়েছিলাম। গাজী টায়ারস কারখানার অবস্থা র‌্যাংস ভবন থেকেও খারাপ। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটির নিচ তলার বেজমেন্টে উদ্ধার অভিযান চালাবে। ভবনটি ভেঙে ফেলা হলেও ভবনটিতে খুবই পরিকল্পনা মাফিক ভাঙতে হবে।’

এ সময় বৃহত্তর ঢাকার ফায়ার সার্ভিসের পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা তদন্ত কমিটির সঙ্গে বসেছিলাম। আমরা ড্রোন ও লেদার দিয়ে ভবনের বিভিন্ন অংশ চেক করেছি খালি চোখে যতটুকু দেখা যায়। আমরা কোনো ভিকটিম দেখতে পাইনি। ভবনের বিভিন্ন কলামের রড বের হয়ে গেছে ও ফুলে গেছে। এ ভবনে উদ্ধারকাজ চালানো সম্ভব না। তবে আমরা ভবনের নিচে বেজমেন্টে রেসকিউ অপারেশন চালিয়েছি। তবে কোনো মরদেহ দেখতে পাইনি।’

স্বজনদের দাবি অনুযায়ী এ পর্যন্ত ১৭৬ জন নিখোঁজের তালিকা পাওয়া গেছে। পরে শিক্ষার্থী ও পুলিশের সমন্বয়ের তালিকা হলে সেখানে নিখোঁজের সংখ্যা দাঁড়ায় ১২৯ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা