× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ৯ বাংলাদেশি

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৭:১০ পিএম

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ৯ বাংলাদেশি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক দালাল ও নারী-শিশুসহ ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোলাপদীগছ সীমান্ত এলাকায় তাদেরকে আটক করা হয়। দুপুরে তেতুঁলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।  

আটকরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস, তার স্ত্রী আরতী দাস, ছেলে পল্লব দাস, সুশীল দাস, তার স্ত্রী পাতলী রাণী দাস, ছেলে প্রান্ত দাস ও মেয়ে সুবর্ণা দাস এবং একই পরিবারের পরিমল দাস। তাদের সহায়তার অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের সাইদুল ইসলাম হনুকে আটক করে বিজিবি।  

৫৬ বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে গোলাপদীগছ গ্রামের সীমান্তে টহল দিচ্ছিল বিজিবি। এসময় সীমান্তের ৭৩৯ এর সাব পিলার ৪ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন কয়েকজন বাংলাদেশি। পরে তাদের এক দালালসহ ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য শুকানী বিওপিতে নেওয়া হয়। এর আগে তারা বুধবার রাতেই ওই এলাকার এক ব্যক্তির বাড়িতে অবস্থান নেয়। তবে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলো তা জানা যায় নি।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আটককৃতরা অনেকটা ভীত হয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। তবে তাদের কেউ ভয় দেখিয়ে ভারতে যেতে বাধ্যও করেনি বলে আমাদের জানিয়েছে তারা। আমরা তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আশস্ত করেছি। সেই সাথে বিজিবি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা সাপেক্ষে দেশের পরিস্থিতি বিবেচনায় তাদের আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তবে আটক স্থানীয় ব্যক্তি সাইদুলকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা