× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি করপোরেশন

খুলনায় দুই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত, ১২ জনকে শোকজের সিদ্ধান্ত

খুলনা অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:৪৩ পিএম

খুলনায় দুই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত, ১২ জনকে শোকজের সিদ্ধান্ত

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অপসারিত মেয়র তালুকদার আবদুল খালেকের সহযোগী হিসেবে মেসার্স হোসেন ট্রেডার্স ও জিয়াউল ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও ১২ জন ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সঙ্গে প্রকৌশলীদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বুধবার (২৮ আগস্ট) থেকে সবাইকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। এসব ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ নিয়ে দীর্ঘদিন ফেলে রাখা এবং মানুষের দুর্ভোগ দৃষ্টি করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদারের হয়ে গত ছয় বছর ধরে মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম নামের কেসিসির ঠিকাদারী প্রতিষ্ঠান মেয়রকে সহযোগিতা করেছে। এরমধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন হোসেন ট্রেডার্সের মালিক এইচ এম সেলিম ওরফে সেলিম হুজুর। এছাড়া আরও কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান সাবেক মেয়রের সহযোগী হিসেবে বেশির ভাগ কাজ বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। 

কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, কেসিসির কাজ নিয়ে দীর্ঘদিন ফেলে রাখা এবং মানুষের দুর্ভোগ দৃষ্টি করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা