× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় ৭০০ গ্রাম হেরোইন বহনের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৮:০০ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৮:২৭ পিএম

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নেওয়া হয়। প্রবা ফটো

নওগাঁয় ৭০০ গ্রাম হেরোইন বহনের দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন চাপাইনবাবগঞ্জের গিধনীপাড়া চরবাগাডাঙ্গা গড়াইপাড়া ঈদগাহ সংলগ্ন মো. লিটন মিয়া এবং একই জেলার কিশিমুদ্দিনের টোলা এলাকার চরবাগাডাঙ্গা গ্রামের মো. ইউসুফ আলী। 

নওগাঁর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল খালেক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৩ সালের ১৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পত্নীতলা উপজেলার সড়াইডাঙ্গা গ্রামে ছাতলতলা ব্রিজের ওপর থেকে উক্ত আসামিদের কাছ থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাদের আটক করে। পরে হোরোইনসহ তাদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় র‌্যাবের এসআই (নিরস্ত্র) মো. আলীউল ইসলাম বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানিতে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বুধবার এই রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক এবং আসামিপক্ষের আইনজীবী মো. আবু হায়াত রানা মামলাটি পরিচালনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা