সিলেট সংবাদদাতা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১২:৩৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১২:৪১ পিএম
সিলেটের ওসমানীনগরে বাবা-ছেলের মৃত্যুর পর মেয়ে সামিরা ইসলামও মারা গেছেন।
শনিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৬ জুলাই ওসামানীনগরের তাজপুর এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে মারা যান রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম। তখন রফিকুলের মেয়ে সামিরা ইসলাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় ২৮ জুলাই রাতে রফিকুলের শ্যালক দিলোয়ার আহমদ বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তবে ঘটনার ১১ দিনেও এসব মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার ফরিদ বলেন, ‘ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষা ও কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ভিসেরা স্যাম্পল চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।’
রফিকুলের স্ত্রী হুসনে আরা ও ছেলে সাদিকুল ইসলাম সুস্থ রয়েছেন। তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রবা/ইউরি/