× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ার ৩৫ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হলেন যারা

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২২:১৯ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২২:৫৬ পিএম

বগুড়ার ৩৫ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হলেন যারা

বগুড়ার ৩৫টি বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নতুন সভাপতির দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বগুড়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মেজবাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসা, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ছয় পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন।

এছাড়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজ এবং আদর্শ স্কুলে বিয়াম ফাউন্ডেশন বগুড়ার পরিচালক, বগুড়া মহিলা কলেজ এবং নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজে নেকটার বগুড়ার পরিচালক, হাসনা জাহান ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কিন্ডারগার্ডেন হাই স্কুলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আদর্শ ডিগ্রী কলেজ, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় এবং তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক, জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজ এবং মালতিনগর উচ্চ বিদ্যালয়ে জোনাল সেটেলমেন্ট অফিসার, উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং বগুড়া সেন্ট্রাল হাই স্কুলে বিয়াম ফাউন্ডেশনে বগুড়ার সহকারি পরিচালক, বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বগুড়া সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাদুরতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বগুড়া কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,  কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়, দারুন ইসলাম নৈশ উচ্চ বিদ্যালয় এবং প্রি ক্যাডেট হাইস্কুলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাটিডালি স্কুল এন্ড কলেজ, উত্তরণ উচ্চ বিদ্যালয়, সুবিল উচ্চ বিদ্যালয় এবং উত্তর চেলাপাড়া দাখিল মাদ্রাসায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া মহিলা আলিম মাদ্রাসা, বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং জুবিলী ইনস্টিটিউশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফয়জুল্বা উচ্চ বিদ্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং বুজরুগ বাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুর্শিদা খাতুন সভাপতির দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানান জেলা প্রশাসক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা