× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই বাঁধের জলকপাট ১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২১:২৩ পিএম

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি অর্থাৎ দেড় ফুট করে খুলে দেওয়া হয়েছে। প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি অর্থাৎ দেড় ফুট করে খুলে দেওয়া হয়েছে। প্রবা ফটো

উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি অর্থাৎ দেড় ফুট করে খুলে দেওয়া হয়েছে। 

কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের পরও কাপ্তাই হ্রদে পানিপ্রবাহ বাড়ায় মঙ্গলবার সকাল ও দুপুরে দুই ধাপে আরও ১২ ইঞ্চি খুলে দেওয়া হয়। এতে করে রবিবার থেকে তিনগুণ পানি ছাড়া হচ্ছে কাপ্তাই বাঁধ দিয়ে।

এর আগে রবিবার সকাল ৮টা থেকে ৬ ইঞ্চি করে জলকপাট খুলে দেওয়া হয় কাপ্তাই বাঁধের। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানিপ্রবাহ বাড়ায় দুপুর থেকে দেড় ফুট (১৮ ইঞ্চি) করে ১৬টি স্প্রিলওয়ে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গম হচ্ছে। 

রাঙামাটির জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদে পানি বাড়ায় দুপুর থেকে দেড় ফুট করে জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে। রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙামাটি বৃষ্টিপাত থামলেও উজানের পানি নামায় পানি বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রতি সেকেন্ডে ৩২-৩৩ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৬২-৬৩ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে। কর্ণফুলী অববাহিকায় কাপ্তাই হ্রদের এ পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা