× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী টায়ার কারখানা

আগুন নিয়ন্ত্রণের ২৪ ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধার কার্যক্রম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৯:৩৯ পিএম

গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজদের উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল পর্যন্ত কারখানার ৬তলা ভবনটির ভেতরে থেমে থেমে আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনও আগুন নেভানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ সময় আগুন থাকায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খসে পড়ছে আস্তর ও ইটের গাঁথুনি।

নাম না প্রকাশের শর্তে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী জানিয়েছেন, ভবনটিতে দীর্ঘসময় ধরে আগুন জ্বলার কারণে ভবনটি ধসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভবনের আগুন নিভে গেলেও ভেতরে ধোঁয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছে না। তবে, তারা পানি নিয়ে তাপ ও ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা করছেন। তাপ ও ধোঁয়া কমে গেলে উদ্ধার অভিযান শুরু হবে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার শুরুতে ১৪ জনকে উদ্ধার করলেও এখনও ভবনটিতে আটকা পড়ে ১৭৬ জন ব্যক্তি নিখোঁজ বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা। নিখোঁজদের সন্ধানে স্বজনরা কারখানার সামনে ভিড় করছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয় শিক্ষার্থীরা স্বজনদের কাছ থেকে নিখোঁজদের নাম পরিচয় নিয়ে একটি তালিকা তৈরি অব্যাহত রেখেছেন।

এ সময় লুটপাটসহ সব ধরনের অরাজকতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী টায়ার ফ্যাক্টরিতে দ্বিতীয়বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির ভেতরে থাকা ৬তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে।

সোমবার (২৬) আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কাজ চালিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা