× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো ২ ফুট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৯:১৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৯:২১ পিএম

কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো ২ ফুট

কাপ্তাই হ্রদের পানির স্তর না কমায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে দুই ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় এই বাঁধের ১৬টি জলকপাট গত রবিবার সকাল থেকে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হতে থাকে। কিন্তু হ্রদে পানির চাপ না কমায় আজ সকাল থেকে এক ফুট করে জলকপাট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়। পরিস্থিতি বিবেচনায় দুপুর থেকে দুই ফুট করে জলকপাট খুলে দেওয়া হলো।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট ফুট মিন সি লেভেল (এমএসএল)। মঙ্গলবার বিকাল ৪টায় হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ৫০ এমএসএল রেকর্ড করা হয়, যা বিপদসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মঙ্গলবার দুপুর থেকে দুই ফুট করে গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ডে ৩২ থেকে ৩৩ হাজার কিউসেক পানি বেরিয়ে যাচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। পাঁচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা