× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চূড়ান্ত বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা রয়েছে ১৬টি জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১৪:৫৪ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১৬:০১ পিএম

চূড়ান্ত বিপদসীমায় কাপ্তাই হ্রদের পানি, খোলা রয়েছে ১৬টি জলকপাট

কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপদসীমায় পৌঁছেছে। এ অবস্থায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট  রবিবার (২৫ আগস্ট) রাত থেকে আবারও খুলে দেওয়া হয়েছে।

প্রথমে রবিবার সকাল ৮টায় গেটগুলো খুলে দিয়ে ছয় ঘণ্টা পর দুপুর ২টায় বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রাত ৭টা ১৫ মিনিট থেকে আবারও ১৬টি গেট চার ইঞ্চি করে খুলে দেওয়া হয়, সোমবার সকালে আরও দুই ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি করা হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা এখন একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ১০টায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৮৪ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা