× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১২:৫৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১৩:১০ পিএম

আশ্রয়কেন্দ্র

আশ্রয়কেন্দ্র

লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আবদুল মালেক নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, ঠান্ডার কারণে স্ট্রোক করে তিনি মারা গেছেন।

৭০ বছর বয়সি আবদুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার (২৫ আগস্ট) বিকালে মালেকসহ তার পরিবার আশ্রয়কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। আবদুল মালেক অ্যাজমা রোগী ছিলেন। এতে ঠান্ডার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোররাতে মারা যান।

মালেকের বড় ছেলে আবদুল্লাহ আল মামুন মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়িতে পানি। এজন্য আমরা আশ্রয়কেন্দ্রে এসেছি। মনে হচ্ছে ঠান্ডার কারণেই বাবা মারা গেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা