× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২২:৫২ পিএম

দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্ত। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুড়িয়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। 

রবিবার (২৫ আগস্ট) ভোর রাতের কোনো একসময় উপজেলা বাসস্ট্যান্ডসংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

থানা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন বলেন, ‘আগুনে অফিসে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। এ ছাড়া অফিসে থাকা অন্যান্য আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপজেলাতে দলমত-নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করছি। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতেই আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এই শান্ত জনপদকে নতুন করে অশান্ত করতে চাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন।’ 

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা