× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি নিষ্কাশনে বাধা শিক্ষার্থীদের বিক্ষোভ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২২:৩৮ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ২২:৪৩ পিএম

পানি নিষ্কাশনে বাধা শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশালে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শতাধিক শিক্ষার্থী। রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের অলহরী-জয়দা সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

ভুক্তভোগীরা জানায়, বছর তিনেক আগে অলহরী-জয়দা পাকা সড়কটি পুনর্নির্মাণকাজ শেষ হলেও বর্ষা মৌসুমের পুরো সময় পানি জমে থাকায় এখন অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাটিতে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে মাছ চাষ শুরু হওয়ার পর থেকেই তাদের এ দুর্ভোগ শুরু। এতে প্রায়ই সড়কে জমে থাকে পানি। এখানে বসবাস করা অলহরী, জয়দা, দুর্গাপুর, অলহরী মধ্যপাড়া, খারহর ও মঠবাড়ী গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থী কয়েক বছর ধরে এ দুর্ভোগ পোহাচ্ছে। 

জয়দা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার বলে, ‘হাঁটুপানি মাড়িয়ে আমাদের স্কুলে আসা-যাওয়া করতে হয়। পানির নিচে খানাখন্দ থাকায় অনেক সময় পড়ে গিয়ে জামা-কাপড় ও বই-খাতা ভিজে যায়।’

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘কতিপয় প্রভাবশালী ব্যক্তি পানি নিষ্কাশনের পথ আটকে এই সমস্যা তৈরি করেছে। না নেওয়া যায় রোগী, না আনা-নেওয়া করা যায় মাছের খাদ্য। ভীষণ সমস্যা হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো যানবাহন বিকল হচ্ছে এখানে।’

জয়দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, ‘আমাদের পাশাপাশি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এ রাস্তা দিয়ে চলাচল করে। পানি মাড়িয়ে তাদের নিয়মিত আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। অনেক সময় তাদের বই-খাতা এমনকি পোশাকও ভিজে যায়। এতে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।’

স্থানীয় ইউপি সদস্য তাফাজ্জল হোসেন বলেন, ‘কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের চলাচলের একমাত্র পথ এটি। এ ছাড়া কয়েক গ্রামের হাজারো মানুষ এ পথে চলাচল করে। সবাই খুব দুর্ভোগে আছে। আমি এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা