× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানি ছাড়ার ৬ ঘণ্টা পরই বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৫:৩৮ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ১৯:২৮ পিএম

পানি ছাড়ার ৬ ঘণ্টা পরই বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার গেট রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। কাপ্তাই বাঁধের ১৬টি স্প্রিলওয়ে বা জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

এ টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদের পানি ১০৮ এমএসএল হওয়ায় রবিবার সকাল ৮টায় বাঁধের ১৬টি জলকপাটে ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয় কর্ণফুলী নদীতে। এরপর দুপুর ২টা থেকে আবার বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা