× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৪:৪২ পিএম

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, বিএনপি নেতা হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুজ্জামান ইমন, শাকিল আহমেদ নুরু, ওমর আলী, আরিফ হোসেন, সোলেমান হোসেন, হাকিমুল প্রমুখ।

বক্তারা বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন প্রভাব খাটিয়ে নিরীহ ও সাধারন মানুষের জমি-জমা জোরপূর্বক জবরদখল করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারন মানুষ গাজীর রোষানলে পড়ে নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন। গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে। এ সময় অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা।

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা করা হয়।

গত ২১ আগস্ট নিহত স্কুল ছাত্রের খালা রিনা রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা