× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ‘বালুখেকো’ গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৩:০৯ পিএম

অষ্টগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ‘বালুখেকো’ গ্রেপ্তার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী (মেঘনা) নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এমভি সজীব রুহান ড্রেজারসহ পাঁচ ‘বালুখেকোকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) বিকালে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের বাঘাইয়া ও নোয়াগাঁও গ্রামের মধ্যবর্ত্তী কালনী (মেঘনা) নদীর থেকে ড্রেজারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মুসলিমপাড়ার বাসিন্দা দরবেশ মিয়ার ছেলে মো. কামরুল ইসলাম (৪০) দেওঘর ইউনিয়নের কাগজীগ্রামের হাছেন আলীর ছেলে বুলবুল আহমেদ (৩৪), ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ধানতলিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে নিহা আলম (২৪) সোনারুহাটির বাচ্চু মিয়া ছেলে সারুফ মিয়া (৩৮) এবং নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে সাহেব জামাল (৪০)।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কালনী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল এ বালুখেকো চক্রটি। এতে নদীর তীরবর্তী গ্রাম ও ফসলি জমিতে ভাঙন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় মৎস্য সম্পদ ও হাওরের জীববৈচিত্র্য।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার এমভি সজীব রুহানসহ পাঁচ বালুখেকোকে গ্রেপ্তার করা হয়। এসময় বালুবোঝাই একটি বাল্কহেডসহ কয়েকজন পালিয়ে যায়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে পাঁচ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ৯ জনকে অজ্ঞাত আসামি করে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা’ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা