× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে কেজিপ্রতি ৫০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১৩:০০ পিএম

কাঁচা মরিচ। প্রবা ফটো

কাঁচা মরিচ। প্রবা ফটো

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৫০ টাকা। প্রকারভেদে ২২০ টাকার কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

রবিবার (২৫ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিন আগে ভারত থেকে আমদানিকৃত যে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২২০ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি হিসাবে। তবে বর্তমান বাজারে দেশি কাঁচা মরিচের আমদানি নেই। ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে মরিচের দাম। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে কাঁচা মরিচ কিনতে আসা সুকান্ত বলেন, কয়েকদিন আগেও কাঁচা মরিচ কিনেছিলাম ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে। আজ ১৭০ টাকা কেজি কিনলাম। দাম অনেকটা কমে গেছে। তবে আগের যে ৪০ থেকে ৬০ টাকা কেজি ছিল, ওইরকম দাম হলে ভাল হতো।

হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, এক সপ্তাহ আগে দেশি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। আর ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে। বর্তমান বাজারে দেশি কাঁচা মরিচ আমদানি নেই। কিন্তু ভারতীয় কাঁচা মরিচ পর্যাপ্ত আমদানি হচ্ছে। যার কারণে দামও কমে গেছে। আমরা ভারতীয় কাঁচা মরিচ ১৭০ টাকা কেজি হিসাবে পাইকারি বিক্রি করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা