× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে ফের বন্যা পরিস্থিতির অবনতি, সুপেয় পানির সংকট

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১২:২০ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ১২:২১ পিএম

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। প্রবা ফটো

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। প্রবা ফটো

টানা দুইদিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।

রবিবার (২৫ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

স্থানীয়রা জানান, নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ী, সেনবাগ ও বেগমগঞ্জে রাতে বৃষ্টি ও উজানের পানিতে প্রায় তিন ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছি। রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িঘরে ফিরেছেন।

চাটখিলেন ইয়াসিন চৌধুরী নামের এক বাসিন্দা বলেন, গতকাল বাড়িতে ইটের ওপর দিয়ে চলাফেরা করতাম। রাতে পানি ইটের উপরে তিন ইঞ্চি উঠেছে। আমাদের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। খাবার পানির সংকট রয়েছে। এছাড়াও সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আবুল কালাম আজাদ বলেন, কবিরহাট, কোম্পানীগঞ্জ বাদে বাকি সব উপজেলায় পানি বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনের রোদে যা শুকিয়েছে, রাতের বৃষ্টিতে আরও ডাবল বাড়ছে পানি। মানুষজনের এই মূহুর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাত্র ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশের পরিস্থিতি মেঘলা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এতে বৃষ্টির পানি বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সুপেয় পানি পাওয়া ও পানিবাহিত রোগ থেকে মুক্তি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সেটি মোকাবিলায় আমরা সজাগ আছি। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল ও সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তা মোকাবিলা করছি। হাসপাতাল গুলোতে চিকিৎসা সহায়তা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। 

তিনি বলেন, এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে আমাদের সময়ের প্রয়োজন এবং সকলের সহযোগিতা প্রয়োজন। বন্যাদুর্গত এলাকায় সুষমভাবে ত্রাণ বিতরণ এবং দ্বৈততা পরিহারের লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা