× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৮:৩৮ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৯:০৫ পিএম

বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে। ভারত শত্রুতা করে আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে। যার কারণে দেশে বন্যা হয়ে আজ লাখ লাখ মানুষ ভুক্তভোগী। সেই বন্যার্তদের কাছে ছুটে যাওয়াই এ মুহূর্তে বিএনপির প্রধান কাজ। মানুষের এমন অসহায়ত্ব তা আর কখনও দেখা যায়নি। বিএনপি বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘দেশ গড়ার জন্য মানুষ আজ ঐক্যবদ্ধ। এ সময় বন্যার্তদের সহায়তায় সবাইকে পাশে দাঁড়াতে হবে। তাদের বাঁচাতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে।’

এ সময় সরকারি ত্রাণসামগ্রী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন এ্যানি। পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

এ সময় জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন ও কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা