× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে গোমতীর বাঁধে ধস, লোকালয়ে ঢুকছে পানি

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ০১:৪৫ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১০:৫৫ এএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর পূর্বপারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর পূর্বপারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। প্রবা ফটো

পানির প্রবল স্রোতে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর পূর্বপারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বাঁধটি ভেঙে যায়।

এ সময় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এগিয়ে আসে সেনাবাহিনী। সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়।

ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান হাজি বিল্লাল হোসেন জানান, টানা বর্ষণসহ গোমতীর ভারতীয় অংশের বাঁধ খুলে দেওয়ায় কয়েক দিন ধরে বুড়িচংয়ের বিভিন্ন স্থানের মতো ষোলনল ইউনিয়নের একাধিক স্থানে ইউপি সদস্যসহ স্থানীয়দের নিয়ে প্রশাসনের সহযোগিতায় জনগণের জানমাল রক্ষার্থে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে চেষ্টা চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১২টায় হঠাৎ বুড়বুড়িয়ায় বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ধসে যায়। এ সময় তীব্র বেগে পানি লোকালয়ে প্রবেশ করে। মুহূর্তে বুড়বুড়িয়া ছাড়াও আশপাশের বেড়াজাল, শিবরামপুর, ইন্দ্রভূতি, গাজীপুর, মইষমারা, শিকারপুর, নানুয়ারবাজার, মিথিলাপুর, ভরাসারসহ কমপক্ষে ১০-১২টি গ্রাম প্লাবিত হয়।

তিনি তার ইউপি সদস্যসহ স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন অংশ নেন। তারা ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঁধটি ধসে বুড়বুড়িয়াসহ আশপাশের গ্রামগুলো প্লাবিত হচ্ছে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার রাত সাড়ে ১২টায় জানান, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে পানি বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল প্রবাহের সঙ্গে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। এ সময় সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা