× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ জন ইন্টার্ন চিকিৎসককে স্বীকৃতি প্রদান

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২৩:০০ পিএম

৩৬ জন ইন্টার্ন চিকিৎসককে স্বীকৃতি প্রদান

মাগুরা মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম ব্যাচের ৩৬ জন ইন্টার্ন চিকিৎসককে স্বীকৃতি প্রদান করা হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসকগন এক বছর মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগীদের সেবা প্রদানের কাজ করবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ মিলনায়তনে ইন্টার্ন চিকিৎসক হিসেবে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো. কামরুল হাসান। 

বিশেষ অতিথি ছিলেন মাগুরা সিভিল সার্জন ডা. শামিম কবির, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফী ও সহকারি পরিচালক ডা. মো রবিউল ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মেহেদী হাসান। আরও বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাই, ডা. এস এম আক্তারুজ্জামান, ডা. কানিজ ফাতেমা, নবাগত ইন্টার্ন চিকিৎসক মালিহা মৌরিন মাহিন, মো. আরাফাত হোসেন প্রমুখ। 

নবাগত ইন্টার্ন চিকিৎসকদের বিধিঅনুযায়ী ঘোষণাপত্র পাঠ করান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফী। পরে স্বীকৃতি স্বরুপ তাদের হাতে একটি হাত ব্যাগ, ডাক্তার লেখা নামসহ এপ্রোন এবং স্টেথোস্কোপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নবাগত ইন্টার্ন চিকিৎসক আরাফাত হোসেন বলেন, দীর্ঘ ৫ বছর মাগুরা মেডিকেল কলেজে অধ্যায়ন শেষে রোগীদের সেবা করার সুযোগ পাচ্ছি। আমার সর্বোচ্চটা দিয়ে রোগীর সেবা করবো। 

মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও কমিউনিটি বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহেল কাফী বলেন, ২০১৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে হয়। অনেক অপ্রতুলতার মধ্যে পিতৃ সমতুল্য ভালোবাসা দিয়ে ছাত্র-ছাত্রীদের আজকে চিকিৎসক হিসেবে স্বীকৃতি দিতে পারছি। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। আমি আশা করি তারা মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা