× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় লিফলেট দেওয়ার সময় যুবদল নেতাকে মারধর

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ২০:১১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে যুবদল নেতাকে মারধরকারী  উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে যুবদল নেতাকে মারধরকারী উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা। ছবি: সংগৃহীত

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণের সময় এক যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। জেলার দাউদকান্দি বাজারে ঘটা এমন ঘটনার ভিডিও শনিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি বাজারে উপজেলা বিএনপি অফিসের কাছে বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ- সম্পাদক সেলিম খান। এসময় তাকে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে খাজা,সুমনসহ কয়েকজন ঘিরে ধরে। এসময় সোহেল রানা সেলিম খানকে কানে ধরতে বলেন। কানের ধরার ঘটনা পাশে থাকা ব্যক্তিদের রেকর্ড করতে বলেন। সেই ভিডিও আবার তারাই ফেসবুকে ছড়িয়ে দেন।

ভিডিওতে বলতে শোনা যায়, কানে ধর,...  পুত! নইলে তোরে মাইরালামু। ২৬ তারিখ গণসমাবেশ করবি? বিএনপি আছেনি রে দেশে? মাইরালামু... পুত। এসময় পাশে থাকা দুই-একজন সেলিম খানকে চড়-থাপ্পড় মারেন।

যুবদল নেতা সেলিম খান বলেন, ‘১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার সময় লিফলেট বিতরণ করতে গেলে সোহেল রানার নেতৃত্বে খাজা ও সুমনসহ আরও কয়েকজন আমার ওপর চড়াও হয়। আমি এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। বিএনপির জেলা নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ নেব।’

এ বিষয়ে কথা বলার জন্য দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানাকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন,‘তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। যেখানে পাচ্ছে, সেখানে আমাদের লোকজনকে মারধর করছে। কিন্তু এসব করে সমাবেশকে পণ্ড করা যাবে না।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা