চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৮:৪৯ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৯:২৯ পিএম
চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্নের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। প্রবা ফটো
কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ হিউমেনিটারিয়ান সাপোর্ট ফর ফ্লাড ভিকটিমস-এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে সংস্থাটির চিলমারী শাখা কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাল ১০ কেজি, মশুর ডাল ৫০০ গ্রাম ও আয়োডিনযুক্ত লবণ ১ কেজি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গেন্ডারিয়াস গ্রেগরি দাস, প্রকল্প ব্যবস্থাপক রাজ কুমার মন্ডল, এডমিন প্রেরিত ম্রং, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালেক সরকার, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাংবাদিক আলমগীর হোসাইন প্রমুখ।