× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১৯:১০ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১৯:৪৬ পিএম

বুধবার সকালে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রবা ফটো

বুধবার সকালে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রবা ফটো

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বাবুল গ্রুপ ও রিংকু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও অন্তত ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। নগরকান্দা উপজেলাটি ফরিদপুর-২ আসনের অন্তর্গত। 

নিহত কবির ভুইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভুইয়ার ছেলে। তিনি কোন পক্ষের ছিলেন তা এখনও জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার সকাল থেকে নগরকান্দা উপজেলা সদর এলাকার ছাগলদির মোড়ে অবস্থান নেয় বাবুল গ্রুপের সমর্থকরা, অপরদিকে রিংকু গ্রুপের সমর্থকরাও অবস্থান নেয় বাসস্ট্যান্ড এলাকায়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে চলে আসে। শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংঘর্ষে আহতদের উদ্ধার করে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কবির ভুইয়াকে মৃত ঘোষণা করেন। 

ফরিদপুর জেলা পুলিশের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্তলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা