× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কাপ্তাই বিএসপিআই অধ্যক্ষ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১৪:১৭ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১৪:৩৪ পিএম

কাপ্তাই বিএসপিআই অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার। ছবি : সংগৃহীত

কাপ্তাই বিএসপিআই অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার। বুধবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি লিখিতভাবে পদত্যাগ করে প্রতিষ্ঠান ত্যাগ করেন।

এর আগে সকাল থেকে এ প্রতিষ্ঠানের আরেক শিক্ষক এজাবুর আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের বিভিন্ন ডিপার্টমেন্টের শতাধিক শিক্ষার্থী। এ সময় তাদের বিক্ষোভ সমাবেশ অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার থামাতে এলে তার বিরুদ্ধেও শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে এবং পদত্যাগ দাবি করে। এদিকে অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভ মিছিল ও আন্দোলন বড় আকার ধারণ এবং শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম ঘেরাও করলে একপর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যক্ষ। এ ছাড়া শিক্ষক এজাবুর আলমকেও ইতোমধ্যে কাপ্তাই বিএসপিআই থেকে বদলি করে সংযুক্তি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে এবং বিষয়টি কাপ্তাই বিএসপিআই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা