প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ০১:০৭ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১০:৪৩ এএম
চট্টগ্রাম বন্দরের সদ্যবিদায়ি চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) তাকে বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগ আছে।
এর আগে ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।
গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।
মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর ছিলেন। এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ ওঠে।