× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি ফজলে করিমসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম

চট্টগ্রাম- ৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম- ৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম- ৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাউজানের পশ্চিম গুজরার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দৌলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম গোলাম সারওয়ারের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এবিএম ফজলে করিম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- পশ্চিম গুজরার ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, সুজাতুল ইসলাম ফাহিম, টনি বড়ুয়া, লিটন দে, মো. আনোয়ার, মো. মাসুদ, আজম খান, মো. সাদ্দাম, সালাউদ্দিন মিন্টু, সাইফুল ইসলাম (লিটন), আবু তৈয়ব, মো. জামাল, অংশুমান বড়ুয়া, আব্দুল মান্নান, মো. আরিফ, মো. সাজ্জাদ, মো. হাবিবুর রহমান, আরিফ ইসলাম রুবেল, মো. ইসমাঈল, মো. দুলাল, মো. রফিক, মো. কামাল, আব্দুল আজিজ, মো. আসলাম, মো. ফারুক ও মো. তানভীর। প্রধান আসামি ছাড়া তারা প্রত্যেকেই রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দা।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর রাতে আসামি ফজলে করিমের নির্দেশে বাদীকে অপহরণ করে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। ওই সময় বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট চালান আসামিরা। পরে বাদীকে দূরে একটি ঘরে আটকে রেখে চুল–দাড়ি কেটে বিবস্ত্র করে ছবি তুলে ফজলে করিমের কাছে পাঠান আসামিরা। এরপর রাতে অস্ত্র-গুলি এনে দেওয়া হয় বাদীকে। পরদিন সকালে পুলিশকে খবর দিয়ে অস্ত্র-গুলিসহ বাদীকে ধরিয়ে দেওয়া হয়। এরপর অস্ত্র মামলায় বাদীকে পাঠানো হয় কারাগারে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট সোহাইল লুৎফুল হাসনাত বলেন, ‘সাবেক চেয়ারম্যান সিরাজদৌল্লাহকে অপহরণ করে মুক্তিপণ আদায়ে অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিমসহ ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আদালত মামলার আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা