× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান!

রংপুর অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৮:৪২ পিএম

মোকাররম হোসেন সুজন। ফাইল ফটো

মোকাররম হোসেন সুজন। ফাইল ফটো

উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যেই অপসারিত হয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন তাকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করান। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের দিকে তিনি রওনা হন। রাস্তায় তিনি জানতে পারেন সারা দেশে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।

এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসার সুযোগ পেলেন না মোকাররম হোসেন সুজন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘জনগণ ভালোবেসে আমাকে ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর সরকারদলীয় প্রার্থী ষড়যন্ত্র করেছিল। আদালতের রায়ের মাধ্যমে আমি আজ শপথ গ্রহণ করেছি। কিন্তু উপজেলা পরিষদে যাওয়ার আগেই সারা দেশের চেয়ারম্যানদের মতো আমিও অপসারিত হয়েছি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আগামীতে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন বলেন, ‘বেলা ১১টায় তিনি শপথ নিয়েছেন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি স্বপদ থেকে অপসারিত হয়েছেন।’

খোঁজ নিয়ে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়ায় আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করলে সুজনের শপথ গ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে আইনি লড়াই শেষে সোমবার সুজন বিভাগীয় কমিশনারের কাছে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা