× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৮:২৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ২০:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মাটি চাপায় আব্দুস শুক্কুর মনু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার মেয়ে মোস্তারি। তাকে উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মহেশখালীর কালারমার ছড়ার ঝাপুয়ার বালাগুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারী বৃষ্টিতে সকালে হঠাৎ পাহাড় ধসে রান্না ঘরে মাটি চাপা পড়লে ৬৫ বছরের আব্দুস শুক্কুর মনু মারা যান। আহত হন তারই ২০ বছর বয়সি মেয়ে মোস্তারি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৫ মিলিমিটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা