× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা

রাজশাহী অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১০:০৯ এএম

রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা পেয়ে তা থানায় জমা দিয়েছেন স্থানীয় একদল যুবক। প্রবা ফটো

রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা পেয়ে তা থানায় জমা দিয়েছেন স্থানীয় একদল যুবক। প্রবা ফটো

রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা পেয়ে তা থানায় জমা দিয়েছেন স্থানীয় একদল যুবক। ওই টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তুও ছিল। ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এল তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগভর্তি এই টাকা পড়েছিল। বেলা ১১টার দিকে কয়েকজন যুবক মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় টাকাগুলো জমা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন। 

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

টাকা জমা দেওয়াদের মধ্যে আকাশ নামে একজন ছিলেন। তিনি জানান, তিনি অন্যদের মতো সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করছিলেন তারা। রাতের ডিউটি শেষে ভোরে বাসায় ফিরছিলেন। এসময় ওই এলাকার একটি গলির রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। ব্যাগে লাথি দিয়ে তারা বুঝতে পারেন ভেতরে কিছু আছে। তখন তারা ব্যাগটি খুলে অনেকগুলো টাকা দেখতে পান। পরে ব্যাগের ভেতরে ১০০০ টাকার নোটের ১৮টি বান্ডেল পান। আর ব্যাগে তারা টাকার সঙ্গে সোনালি রঙের একটি ধাতব বস্তুও পান। ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। এটি কোনও সংকেত বলে তাদের ধারণা।

ওসি এসএম মাসুদ পারভেজ জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকাগুলো তারা বুঝে নিয়েছেন। টাকাগুলো গুণে ১৭ লাখ ৯২ হাজার টাকা পেয়েছেন। বিষয়টি তারা অবশ্যই খতিয়ে দেখবেন। এ টাকার মালিক কে, এগুলো অবৈধ কি না কিংবা কোনও অপরাধী এ টাকা বহনের সময় ফেলে গেছে কি না, তা তদন্ত হবে। এছাড়া আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো দ্রুতই রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা