× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় ডিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৮:৪৭ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৯:১৩ পিএম

নওগাঁ জেলা প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শনিবার শহরের মুক্তির মোড়ে। প্রবা ফটো

নওগাঁ জেলা প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শনিবার শহরের মুক্তির মোড়ে। প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলার বক্তব্যের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিতালি প্রামানিক, অপূর্ব সরকার, শিক্ষক সমাজের প্রতিনিধি জাহিদ রব্বানী রাশিদ, নুসরাত জাহান জরি, শাকিল হোসেনসহ অন্যরা। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ডিসির কুশপুত্তলিকা দাহ এবং বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- ‘শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে দেশের রেমিট্যান্স কমে যাচ্ছে।’ অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি। ডিসির এ বক্তব্যটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এবং তার অপসারণের দাবি জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা