× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়িয়াল বিলে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : আদিলুর রহমান খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৬:৩২ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১৭:৪৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান বলেছেন,  আড়িয়াল বিলের ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও বিল এলাকায় যাতে অবৈধ ভূমিদস্যুরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।  

শুক্রবার (১৬ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, বাংলাদেশটা যেন ভালো থাকে। আপনারা সবাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সুন্দর, শৃঙ্খল, গৌরবোজ্জ্বল সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররেফ হোসেন, মুন্সীগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান,  শ্রীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মৌমিতুল ইসলাম, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তায়াবির আহমেদ,  বিশিষ্ট মানবাধিকারকর্মী তাসকিন ফারহান, মাকসুদ আহমেদ, কাজী মুহিত, শ্রীনগর উপজেলা উপপ্রকৌশলী শরিফুল ইসলাম ও সাংবাদিক শফিকুল ইসলামসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা