× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল আইনজীবীর, চলছিল ফেসবুক লাইভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১৫:৫৮ পিএম

নিহত ইনজামুল হক সুমন। ছবি: সংগৃহীত

নিহত ইনজামুল হক সুমন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ সড়কে চলন্ত মোটরসাইকেলে ফেসবুকে লাইভ করার সময় ছিটকে পড়ে ইনজামুল হক সুমন নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাইকের আরেক আরোহী আতিক হাসান গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম।

নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

ওসি শেখ শরিফুল আলম জানান, দুপুরে বাইক নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি সখিপুরে রওনা হন সুমন। তার সঙ্গে ছিলেন বন্ধু আতিক ইসলাম। দুপুর ২টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ওঠেন। ইনজামুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসে ফেসবুকে লাইভ করছিলেন আতিক। লাইভে ব্যস্ত থাকায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

লাইভ ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংযোগ সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুজন ছিটকে পড়েন। বাইকচালক ইনজামুল হক মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরও চলছিল ফেসবুক লাইভ। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। 

এরপর আহত দুজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইনজামুলকে মৃত ঘোষণা করেন। আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার খবরে বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই বিএনপি সমর্থিত আইনজীবীরা পচা ডিম হাতে ঢাকার সিএমএম আদালতের সামনে অবস্থান নেন। এতে নেতৃত্ব দেন ইনজামুল হক সুমন। ডিম হাতে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তারা ১৮ কোটি জনগণের পক্ষে পচা ডিম হাতে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন। 

পরে সন্ধ্যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় একদল আইনজীবী তাদের লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা