× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আটক ৩

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১৫:৩৮ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১৫:৩৯ পিএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আটক ৩

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি জব্দসহ রোহিঙ্গা তিন সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার ভোরে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১৭ ব্লকের মো. সিদ্দিকের ছেলে মো. রহিম, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের সাবের আহম্মদের ছেলে মোহাম্মদ নুর এবং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইকবাল বলেন, শুক্রবার ভোর রাতে উখিয়া উপজেলার ৮ নম্বর বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের জন্য সশস্ত্র অবস্থায় অবস্থান করছে, খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে দেশিয় তৈরি তিনটি বন্দুক ও নয়টি গুলি পাওয়া যায়।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা বলেন, আটকরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা