× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলি করা হলো আরএমপির সবকটি থানার ওসিকে

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২৩:৪৯ পিএম

বদলি করা হলো আরএমপির সবকটি থানার ওসিকে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার সবকটির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একত্রে বদলির আদেশ দিয়েছেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। 

বুধবার (১৪ আগস্ট) আরএমপি কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়।

আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া, ডিবির পরিদর্শক মশিউর রহমানকে রাজপাড়ায়, শাহমখদুম থানার ইসমাইল হোসেনকে চন্দ্রিমা, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহার, পবা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবালকে কাটাখালী, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাককে বেলপুকুর, সিটি এসবির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার মো. মামুনুর রশিদকে শাহমখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে।

গত ৫ আগস্ট সারা দেশের মতো রাজশাহীতেও ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষ হয়। বোয়ালিয়া থানাধীন আলুপট্টি  এলাকায় পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এই সংঘর্ষে এখন পর্যন্ত দুই জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এই সংঘর্ষের পর আরএমপির অন্তত ৫টি থানায় অগ্নিসংযোগসহ প্রায় প্রতিটি থানাতেই লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। এছাড়াও অগ্নিসংযোগ ও লুট করা হয় আরএমপির হেডকোয়াটার। এই ঘটনার পর এখন পর্যন্ত আরএমপির বিভিন্ন থানার সবকটি আগ্নেয়াস্ত্র বুঝে পায়নি পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা