× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে পালিয়ে এলো বিজিপির ১৩ সদস্য

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৪ ১৮:০০ পিএম

টেকনাফে পালিয়ে এলো বিজিপির ১৩ সদস্য

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের নাফ নদ দিয়ে টেকনাফ সীমান্তে বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে এসেছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।

বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফ নদ দিয়ে পালিয়ে আসেন তারা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এলেন। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরতও পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা