× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেসব কারণে রাঙামাটিতে নারীদের কাছে মোটরসাইকেল জনপ্রিয় হচ্ছে

রাঙামাটি সংবাদদাতা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৩:৪৮ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৫:০০ পিএম

রাঙামাটির পথে নারী বাইকাররা। প্রবা ফটো

রাঙামাটির পথে নারী বাইকাররা। প্রবা ফটো

সময়ের সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও বেড়েছে নারীদের মোটরসাইকেলের ব্যবহার। পাহাড়ের উঁচু নিচু পথে প্রয়োজনীয় বাহন হিসেব নানা বয়সী নারীদের কাছে কদর বেড়েছে এর।

পাহাড়ি জেলা রাঙামাটিতে নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতে পোহাতে হয় নানা ভোগান্তি। এখানে যাতায়াতের মূল মাধ্যম সিএনজি। কিন্তু সিএনজিতে ভাড়া বেশি, চালকদের অসৎ আচরণসহ নানা দুর্ভোগে বেশি পড়তে হয় নারী যাত্রীদের।

তাই আধুনিকতা ও সময়ের প্রয়োজনে নেতিবাচক দৃষ্টি ভঙ্গি উপেক্ষা করে রাঙামাটিতে দেশের অন্যান্য জেলার মতো বাড়ছে নারীদের মোটরসাইকেল ব্যবহার।

নারী বাইকার জিমি চাকমা বলেন, হুটহাট করে যেকোনো কাজে যেকোনো সময় আমি মুভমেন্ট করতে পারছি আমার বাইক দিয়ে। কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না।

বাইকার জয়ন্তী চাকমা বলেন, 'আমাদের রাঙামাটিতে যাতায়াতের মাধ্যম হচ্ছে সিএনজি। তবে সিএনজিতে ভাড়া একটু বেশি নেয়। আমাদের নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমি আমার বাইক দিয়ে প্রয়োজনীয় যেকোনো কাজে বের হতে পারি। এতে করে অনেক সময় ও অর্থ সাশ্রয় হয়।'

গণপরিবহণের চেয়ে ঝামেলা কম, অর্থ ও সময় সাশ্রয়ের কারণে রাঙামাটিতে দিন দিন বাড়ছে নারী বাইকারদের সংখ্যা। বর্তমানে রাঙামাটিতে প্রায় একশোর ওপর নারী বাইকার রয়েছেন।

নারীদের জন্য পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বাধা রয়েছে। আবার নারীরা অনেক সময় বাইক নিয়ে রাস্তায় বের হলেই বখাটেরা বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে। পাশাপাশি রাস্তায় চলাফেরায় সময় সিএনজি, বাস-ট্রাক চালকরা জায়গা দিতে চায় না। এতে করে প্রায় সময় ছোট বড় দুর্ঘটনাও ঘটে।

এ সব সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন নারী বাইকাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা